আহত ৫

সুনামগঞ্জের দিরাই পৌরসভার চণ্ডীপুর গ্রামের প্রবাসী রুহুল আমিনের বাড়িতে গত রোববার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা দুই ভরি স্বর্ণালংকার, নগদ ৩৫ হাজার টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়। বাধা দিতে গেলে ডাকাতের হামলায় পাঁচজন আহত হন। আহত ব্যক্তিদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি