স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ শাখার ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে কলেজের অধ্যক্ষ মো. আবদুস সালামকে আহ্বায়ক, মলয় কান্তি চক্রবর্তীকে যুগ্ম আহ্বায়ক ও বিমল চন্দ্র দাসকে সদস্যসচিব করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার দুপুরে মেডিকেল কলেজের শহীদ ডা. মিলন মিলনায়তনে স্বাচিপের জেলা শাখার সভা হয়। এতে সভাপতিত্ব করেন স্বাচিপের জেলা শাখার আহ্বায়ক এম এ নোমান। বক্তব্য দেন সদস্যসচিব আবদুস সাত্তার ফরায়েজী প্রমুখ।