ভোলায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার রাতে নতুনবাজারে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে জরুরি সভায় দৈনিক জনকণ্ঠ পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি হাসিব রহমানকে আহ্বায়ক ও চ্যানেল ২৪-এর প্রতিনিধি আদিল হোসেন তপুকে সদস্যসচিব করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সবার মতামতের ভিত্তিতে এ কমিটি ঘোষণা করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহমুদ। তাঁরই সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, সদর উপজেলা কমান্ডার অহিদুর রহমান, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, ভোলা জেলা ইউনিটের প্রকল্প ও সমবায় কমান্ডার আবু হোসেন মিয়া প্রমুখ।