আড়াইহাজারে শ্রমিক-পুলিশের সংঘর্ষ, আহত ৩০

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদে পাওয়ার কারখানার শ্রমিকের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশের এসআই ও আট পুলিশ সদস্যসহ ৩০ জন আহত হয়েছে। সোমবার রাতে উপজেলার ফতেহপুর ইউনিয়নের সাদারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪০ থেকে ৫০টি রাবার বুলেট ও শটগানের গুলি ছোড়ার কথা স্বীকার করেছে।