কক্সবাজারের চকরিয়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। কার্যালয়ের তত্ত্বাবধায়ক নুর মোহামঞ্চদ বলেন, গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে চার-পাঁচজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে পেট্রলমিশ্রিত একটি শাড়ি কার্যালয়ের ছাদের ওপরে ছুড়ে মারে। এ সময় তিনি চিৎকার করলে তারা পালিয়ে যায়।