নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলায় গত বুধবার সন্ধ্যায় স্থানীয় আওয়ামী লীগের কাউন্সিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।উপজেলা আওয়ামী লীগ সূত্র জানায়, আগামী ৫ মার্চ বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল হবে। ওই অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় জেলা যুবলীগের আইনবিষয়ক সম্পাদক জামিলুর রহমান ও বাগাতিপাড়া সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের সমর্থকদের মধ্যে তমালতলা বাজারে সংঘর্ষ হয়। বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, কোনো পক্ষই অভিযোগ দেয়নি।