রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবে।২১ ডিসেম্বর শনিবার বেলা তিনটায় অনুষ্ঠেয় এ আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার দুপুরে দলটির দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম আলোচনা সভায় আওয়ামী লীগ ও তার সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের জনগণকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ করেছেন।