রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দল মনোনীত প্রার্থীদের গতকাল রোববার চিঠি দেওয়া হয়েছে। আজ সোমবার আনুষ্ঠানিক তালিকা প্রকাশ করবে দলটি। জোটের শরিকদের জন্য ৬৫ থেকে ৭০টি আসন রাখার কথা জানিয়েছে আওয়ামী লীগ। তবে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য যাচাই–বাছাই করে ৩০০ আসনের মধ্যে প্রথম আলো মোট ২৪৭টি আসনে মনোনয়নের চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। অবশ্য দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এই তালিকায়ও কিছু পরিবর্তন আসতে পারে।
রাজশাহী বিভাগ
বগুড়া-১: আবদুল মান্নান, বগুড়া-৫: মো. হাবিবুর রহমান, জয়পুরহাট-১: শামসুল আলম দুদু, জয়পুরহাট-২: আবু সাঈদ আল মাহমুদ স্বপন, নওগাঁ-১: সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-২: শহিদুজ্জামান সরকার, নওগাঁ-৩: সলিমুদ্দীন তরফদার, নওগাঁ-৪: ইমাজউদ্দিন প্রামাণিক, নওগাঁ-৫: নিজাম উদ্দিন জলিল, নওগাঁ-৬: মো. ইসরাফিল আলম, রাজশাহী-১: ওমর ফারুক চোধুরী, রাজশাহী-৩: আয়েন উদ্দিন, রাজশাহী-৪: এনামুল হক, রাজশাহী-৫: মনসুর রহমান, রাজশাহী-৬: মো. শাহ্রিয়ার আলম, নাটোর-১: শহিদুল ইসলাম, নাটোর-২: শফিকুল ইসলাম, নাটোর-৩: জুনাইদ আহ্মেদ পলক, নাটোর-৪: আবদুল কুদ্দুস, পাবনা-১: মো শামসুল হক টুকু, পাবনা-২: আহমেদ ফিরোজ কবির, পাবনা-৩: মকবুল হোসেন, পাবনা-৪: শামসুর রহমান শরীফ ডিলু, পাবনা-৫: গোলাম ফারুক খন্দকার প্রিন্স, সিরাজগঞ্জ-১: মোহাম্মদ নাসিম, সিরাজগঞ্জ-২: মো. হাবিবে মিল্লাত, সিরাজগঞ্জ-৩: ডা. আবদুল আজিজ, সিরাজগঞ্জ-৪: তানভীর ইমাম, সিরাজগঞ্জ-৫: আবদুল মজিদ মণ্ডল, সিরাজগঞ্জ-৬: হাসিবুর রহমান খান স্বপন, চাঁপাইনবাবগঞ্জ-১: সামিল উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ-২: মু. জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩: আবদুল ওদুদ।