আ.লীগের সংসদীয় দলের সভা কাল

ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদীয় দলের চতুর্দশ সভা কাল রোববার বেলা তিনটায় জাতীয় সংসদ ভবনের সরকারি দলের কক্ষে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ গতকাল আওয়ামী লীগের সব সাংসদকে ওই সভায় যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন। বাসস।