আগামী বৃহস্পতিবার দুপুর ১২টায় বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় দলের জরুরি সভা ডাকা হয়েছে। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের ব্যাংকুইট হলে এ সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা শেখ হাসিনা।জাতীয় সংসদের চিফ হুইপ আব্দুস শহীদ আওয়ামী লীগদলীয় সব সাংসদকে নির্দিষ্ট সময়ে এই সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।