আওয়ামী লীগের সংসদীয় দল কাল মঙ্গলবার জরুরি বৈঠক করবে। সন্ধ্যা ছয়টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে এ বৈঠক হবে। আজ সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের জনসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন। জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ সভায় আওয়ামী লীগের সব সাংসদকে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।