ইউআইটিএসের নবীনবরণ অনুষ্ঠান

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) বসন্তকালীন সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের বারিধারার প্রধান ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক চৌধুরী এম জাকারিয়া এতে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন ইউআইটিএসের প্রতিষ্ঠাতা, বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজ ও পিএইচপি পরিবারের চেয়ারম্যান সূফী মোহাম্মদ মিজানুর রহমান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সরকার আবুল কালাম আজাদ। শিক্ষার্থীদের উদ্দেশে স্বাগত ভাষণ দেন ইউআইটিএসের স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক আ ন ম শরীফ। বিজ্ঞপ্তি।