ইউএনওর গাড়ির ধাক্কায় রিকশাচালকের মৃত্যু

মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ির ধাক্কায় নূর উদ্দিন নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে মৌলভীবাজার শহরের পশ্চিমবাজার এলাকার মাইক্রোবাস স্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নূরের বাড়ি সুনামগঞ্জ জেলার মধ্যনগরে। পুলিশ সূত্র জানিয়েছে, ইউএনওর গাড়ির ধাক্কায় রিকশাচালক রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাত পান। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় ইউএনও মোহামঞ্চদ আশরাফুল আলম খান গাড়িতেই ছিলেন। ইউএনও মোহামঞ্চদ আশরাফুল আলম খান বলেন, ‘আমি পেছনের আসনে বসা ছিলাম। মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম। তাঁর (রিকশাচালকের) পরিবারকে সাধ্যমতো সহায়তা করব।’