সং ক্ষে পে সা রা দে শ

ইউএনও নেই

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছাড়াই কার্যক্রম চলছে কুষ্টিয়ার দুটি উপজেলার। জেলার কুমারখালীতে প্রায় চার মাস এবং সদর উপজেলায় প্রায় এক সপ্তাহ ধরে ইউএনও নেই। উপজেলা দুটির সহকারী কমিশনার (ভূমি) ইউএনওর অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এতে প্রশাসনের নিয়মিত কাজের পাশাপাশি সংসদ নির্বাচনের কাজ ব্যাহত হচ্ছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইউএনও না থাকায় গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্মকাণ্ডে স্থবিরতা দেখা দিয়েছে। কুষ্টিয়া অফিস।