যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউএসএআইডি বাংলাদেশে কৃষি অবকাঠামো উন্নয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে (এলজিইডি) দেড় কোটি ডলারের অনুদান দেবে।গতকাল রোববার এলজিইডি ভবনে এক অনুষ্ঠানে এলজিইডি ও ইউএসএআইডি এ-সংক্রান্ত একটি চুক্তির কথা ঘোষণা করে। এলজিইডির প্রধান প্রকৌশলী মো. ওয়াহিদুর রহমান ও ইউএসএআইডির মিশন পরিচালক রবার্ট গ্রিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষরিত চুক্তিনামা আদান-প্রদান করেন। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।