বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান। গতকাল মঙ্গলবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি জানান, আবদুল মান্নানের নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন।