ইউজিসির নতুন চেয়ারম্যান

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল মান্নান।
শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গতকাল বুধবার রাতে প্রথম আলোকে বলেন, এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে। এর আগে সন্ধ্যায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেন, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ নিয়োগ অনুমোদন দিয়েছেন। ইউজিসির বর্তমান চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরীর মেয়াদ আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে।