বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল মান্নান।
আজ বুধবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেন, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ নিয়োগের বিষয়ে অনুমোদন দিয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, এখন আনুষ্ঠানিকতা হিসেবে আদেশ জারি করবে তারা। ইউজিসির বর্তমান চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরীর মেয়াদ আগামীকাল বৃহস্পতিবার শেষ হচ্ছে।