ইউনিয়ন ব্যাংকের প্রথম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান শহিদুল আলম। এ সময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. বেলাল আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল হামিদ মিয়াসহ ব্যাংকের পরিচালক ও শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন সচিব আবদুল হান্নান খান। বিজ্ঞপ্তি।