ইউনিয়ন ব্যাংকের নতুন শাখার যাত্রা শুরু হলো চট্টগ্রামের খাতুনগঞ্জে। গতকাল শনিবার নতুন এই শাখার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল হামিদ মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এস এ এম সালিমুল্লাহ, প্রধান জনসংযোগ কর্মকর্তা মো. আবদুল কাদের, খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক সিরাজুল কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।