
ইউনিয়ন ব্যাংক লিমিটেডের সুইফটের কার্যক্রম গত মঙ্গলবার গুলশানের প্রধান কার্যালয়ে শুরু হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল হামিদ মিয়া এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় বাংলাদেশে সিসকম ইনফরমেশন সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শহুদুল হকসহ নিজ নিজ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।