ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দ্বিতীয় ধাপে আজ বৃহস্পতিবার ৬৩৯টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হচ্ছে। সকাল আটটা থেকে ভোট নেওয়া শুরু হয়। চলবে বিকেল চারটা পর্যন্ত। আজকের নির্বাচনের সবশেষ তথ্য জানতে সঙ্গে থাকুন।
ইউনিয়ন পরিষদ নির্বাচন: দ্বিতীয় ধাপ
১২.৪৫ কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট বর্জনের ঘোষণা বিএনপির চেয়ারম্যান প্রার্থী নুরুল হক রিপনের।
১০.০০কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের মধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট চলাকালে সন্ত্রাসীদের গুলিতে শিশু নিহত।
১১.৩০ যশোরে ভোটকেন্দ্রে হামলায় নিহত ১
১২.০০ ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে পুলিশের গুলিতে ছয়জন আহত। উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন।
১১.৩০ লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর লোকজনের ওপর প্রতিপক্ষের হামলার অভিযোগ। আহত অন্তত ১০ জন।
১১.০০ সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াখোলা ইউনিয়নের বড়কয়রা কমিউনিটি ভোটকেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের অভিযোগ। পুলিশের গুলি। ভোটগ্রহণ বন্ধ।
১০.২০ কারচুপির অভিযোগে সীতাকুণ্ডে বিএনপির ছয় প্রার্থীর ভোট বাতিলের দাবি
১০.৪৫ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নে নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে জাসদের চেয়ারম্যান প্রার্থী সাবের আলীর ভোট বর্জন।
৯.৩০ যশোরে দুটি কেন্দ্রে একজন প্রিসাইডিং কর্মকর্তা ও দুজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আটক
১০.৩০নাটোরের লালপুর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সরকারদলীয় লোকজনের বিরুদ্ধে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগ।