বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে গতকাল সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। চেয়ারম্যান পদে তিনজন মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁরা হলেন মেহেরুল ইসলাম, মোজাফ্ফর হোসেন খন্দকার ও ভানু দাস মোহন্ত। সংরক্ষিত নারী পদে নয়জন ও সাধারণ সদস্য পদে ৩৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা সুদীপ কুমার রায় বলেন, তফসিল মোতাবেক ২৫ নভেম্বর বাছাই, ২ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও ২১ ডিসেম্বর ভোট গ্রহণ করা হবে।