শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মেহের আলী মুন্সীকান্দি গ্রামে গত মঙ্গলবার গভীর রাতে বোমা বানাতে গিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ দুজন আহত হয়েছেন। আহতরা হলেন জাজিরা ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য বাচ্চু সরদার এবং রুহুল আমিন মুন্সী। তাঁদের বাড়ি পাশের মনির উদ্দিন সরদারকান্দি গ্রামে। এ ব্যাপারে বিস্ফোরক আইনে জাজিরা থানায় মামলা হয়েছে।