ইকরাম আহমেদ পিএসসির নতুন চেয়ারম্যান

সরকারি কর্মকমিশনের (পিএসসি) সদস্য ইকরাম আহমেদকে ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের অনুমোদনক্রমে গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করে।
আগের চেয়ারম্যান এ টি আহমেদুল হকের মেয়াদ শেষ হয় ১৯ ডিসেম্বর। ফলে এই পদটি শূন্য হয়।