আখেরি মোনাজাতের মধ্য দিয়ে গতকাল শনিবার নড়াইলে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শেষ হয়েছে। নড়াইল পৌরসভার মহিষখোলা এলাকায় ১৮ একর হাউজিং প্রকল্পের মাঠে এই ইজতেমার আয়োজন করা হয়। পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন, ইজতেমা প্রাঙ্গণে এক হাজার পোশাকধারী এবং দুই শ সাদা পোশাকধারী পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্বে ছিলেন। সবকিছু নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। নড়াইল প্রতিনিধি