ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ইজিবাইকের ধাক্কায় মো. সিয়াম (৪) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে বাঞ্ছারামপুর-নবীনগর সড়কের উপজেলার শুঁটকিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
সিয়াম শুঁটকিকান্দি গ্রামের শুক্কুর আলীর ছেলে। থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে সিয়াম বাড়ি থেকে বের হয়ে দৌড়ে রাস্তায় এলে সোনারামপুর এলাকা থেকে আসা ইজিবাইক তাকে চাপা দেয়।