সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌর শহরে ইঞ্জিনচালিত সব ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গতকাল শুক্রবার পৌরসভার মেয়রের পক্ষে মাইকিং করে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়। ঈদুল ফিতর উপলক্ষে জনসাধারণের চলাচল ও কেনাকাটার সুবিধার্থে ধানগড়া বাসস্ট্যান্ড থেকে ধানগড়া পুরোনো চৌরাস্তা পর্যন্ত সড়কে নছিমন, ট্রাক, বাসসহ ইঞ্জিনচালিত যানবাহন চলাচল আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখাতে বলা হয়েছে। এসব যানবাহনকে ধানগড়া বাসস্ট্যান্ড থেকে উপজেলা সড়ক হয়ে চলাচলের জন্য বলা হয়েছে।