সংক্ষেপ

ইঞ্জিনে আগুন

আমনূরা রেলস্টেশন থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি লোকাল ট্রেনের ইঞ্জিনে গতকাল রোববার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হোসেন ডাইং এলাকার এ ঘটনায় ওই রেলপথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। আমনূরার স্টেশনমাস্টার খাইরুল আলম বলেন, শর্টসার্কিটের ফলে ইঞ্জিনে আগুন লেগে যায়। ট্রেনটি থামিয়ে চালক ও গার্ড অন্যদের সহায়তায় ইঞ্জিনে রাখা তিনটি অগ্নিনির্বাপণ যন্ত্রের সাহায্যে আগুন নেভাতে সক্ষম হন। আমনূরা থেকে আরেকটি রিলিফ ইঞ্জিন নিয়ে এসে ট্রেনটিকে জংশনে ফিরিয়ে নেওয়া হয়।