কিশোরগঞ্জের ইটনা উপজেলায় হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে মো. তোফাজ্জল হক (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে বৃষ্টির সময় উপজেলার মৃগা এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ইটনা সদরের পাতারহাটি দিঘীরপাড় গ্রামের রমজান আলীর ছেলে। ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক জানান, সকাল সাড়ে নয়টার দিকে তোফাজ্জলসহ পাঁচ-সাতজন জেলে হাওরে মাছ ধরার সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তোফাজ্জল মারা যান।