সংক্ষেপ

ইটভাটাকে জরিমানা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার একটি ইটভাটায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বেলা ১২ টার দিকে উপজেলার মির্জাখীল এলাকায় দরবার নামের ইটভাটায় এ অভিযান চালানো হয়। সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আছিয়া খাতুন ওই অভিযান চালান। আছিয়া খাতুন বলেন, ইটভাটায় কয়লার পরিবর্তে কাঠ পোড়ানো ও কাঁচামাল হিসেবে ফসলি জমির উপরিভাগের মাটি ব্যবহার করার দায়ে জরিমানা আদায় করা হয়েছে।