রাজধানীর কলাবাগান থানার ফ্রি স্কুল স্ট্রিটের একটি বাড়িতে গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে এক হাজার ৫০টি ইয়াবা বড়িসহ এক নারীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)৷ ডিবির সহকারী কমিশনার মাহমুদ নাসির প্রথম আলোকে বলেন, ওই নারীর স্বামী পাইকারি ইয়াবা ব্যবসায়ী। তিনি মুঠোফোনের ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসা করে আসছিলেন৷ তিনি পলাতক৷