রাজধানীর রামপুরা থানা এলাকা থেকে পুলিশের এক কনস্টেবলকে গ্রেপ্তার করেছেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। গতকাল রোববার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। তাঁর কাছ থেকে ৩২০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের অনলাইন নিউজ পোর্টাল ‘ডিএমপি নিউজ’-এ প্রকাশিত প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া কনস্টেবলের নাম মাসাফুদ্দৌলা আল মাসুদ। তিনি ডিএমপির প্রোটেকশন বিভাগে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ।
মাসুদের বিরুদ্ধে গতকাল রাতেই রামপুরা থানায় একটি মামলা করা হয়েছে।