চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের বার আউলিয়া এলাকা থেকে গতকাল শনিবার ভোরে আট হাজার ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড সূত্র জানায়, খবর পেয়ে ভোরে উপজেলার বার আউলিয়া এলাকায় অভিযান চালান কোস্টগার্ডের পূর্ব জোনের সাঙ্গু স্টেশনের সদস্যরা। এ সময় ইয়াবা পাচারকারীরা কোস্টগার্ডের সদস্যদের উপস্থিতি টের পেয়ে একটি ইয়াবার ব্যাগ ফেলে পালিয়ে যায়। ওই ব্যাগে আট হাজার ইয়াবা পাওয়া যায়। কোস্টগার্ড পূর্ব জোনের লে. কমান্ডার ওমর ফারুক বলেন, জব্দ করা ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করা হবে।
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি