রাজধানীর এলিফ্যান্ট রোডে ইসলামী ব্যাংকের একটি এটিএম বুথ ভাঙচুর করেছে উত্তেজিত জনতা। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে জানিয়েছেন, কে বা কারা ইট ছুড়ে এলিফ্যান্ট রোডে ইসলামী ব্যাংকের এটিএম বুথের কাচ ভেঙেছে। তবে সেখানে লুটপাটের কোনো ঘটনা ঘটেনি।