ইসলাম তমোহরের জন্মদিন আজ

মর্মান্তিক দুর্ঘটনায় নিহত কবি ইসলাম তমোহরের জন্মদিন আজ ২০ অক্টোবর বুধবার। ২০০৮ সালে জাতীয় নির্বাচনের ২৬ দিন আগে ৩ ডিসেম্বর মধ্যরাতে তমোহর ও তাঁর বাবা মহাজোটের প্রার্থী মোহাম্মদ নূরুল ইসলাম নিজ ফ্ল্যাটে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হন। রহস্যজনক আগুনে ঘটনাস্থলেই তমোহর মারা যান। ৪ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান গণতন্ত্রী পার্টি ও ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি নূরুল ইসলাম। তমোহরের মা কবি রুবী রহমান জানান, জন্মদিন উপলক্ষে আজ বিকেল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের সড়কদ্বীপে মানববন্ধন ও প্রদীপ প্রজ্বালনের আয়োজন করেছে নাগরিক কমিটি। সংবাদ বিজ্ঞপ্তি।