
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইয়াকুব আলী (৭৩) গতকাল বুধবার ভোরে রঘুনাথপুরে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বিকেলে পীরগঞ্জ ডাকবাংলা মাঠে জানাজা শেষে পীরডাঙ্গি কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।