ইয়াবাসহ আটক ১

কক্সবাজারের টেকনাফ থেকে গতকাল বৃহস্পতিবার এক হাজার ২০০টি ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, গতকাল দুপুরে টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (এসআই) আশিকুর রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. দেলোয়ারের নেতৃত্বে পুলিশ কক্সবাজার-টেকনাফ সড়কের হোয়াব্রাং রাস্তার মাথায় একটি গাড়িতে তল্লাশি করে এক হাজার ২০০টি ইয়াবা বড়িসহ মাঈন উদ্দিন (১৮) নামের এক ব্যক্তিকে আটক করেন। তাঁর বাড়ি উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায়৷
জানতে চাইলে টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) দিদারুল ফেরদৌস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন৷