র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) জামালপুর ক্যাম্পের একটি দল গতকাল সোমবার বিকেলে দেওয়ানগঞ্জ উপজেলা থেকে ১০০টি ইয়াবা বড়িসহ দুই ছাত্রলীগ কর্মীকে আটক করেছে। এ সময় তাঁদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়। স্থানীয় হাসপাতাল রোডে ওই মোটরসাইকেলে করে তাঁরা ইয়াবা বড়ি বহন করছিলেন।