গাজীপুর সদর হাসপাতালের সামনের এলাকা থেকে গতকাল শুক্রবার দুপুরে ৪৮টি ইয়াবা বড়িসহ হেলাল উদ্দিন (১৯) নামের একজনকে গ্রেপ্তার করে জয়দেবপুর থানার পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বিকেল চারটার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আইরিন ফারজানা হেলালকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।