ঈদেও খোলা থাকবে আয়েশা মেমোরিয়াল

আসন্ন ঈদুল ফিতরেও ২৪ ঘণ্টা খোলা থাকবে রাজধানীর মহাখালীতে অবস্থিত আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হাসপাতাল (প্রা.) লিমিটেড। কর্তৃপক্ষ জানিয়েছে, সড়ক দুর্ঘটনা, আঘাতজনিত রোগ, অস্ত্রোপচার-পরবর্তী জটিলতাসহ যেকোনো ধরনের জটিল ও মুমূর্ষু রোগীদের সেবায় হাসপাতালের আইসিইউ, হেমোডায়ালাইসিস ইউনিট, জরুরি বিভাগসহ সব অন্তর্বিভাগ ঈদের ছুটিতেও খোলা থাকবে। বিস্তারিত তথ্যের জন্য ৮১৪২৩৭০-৭১ এবং ০১৮৪১৪৮০০০০ টেলিফোন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।