এক মাস সিয়াম সাধনার পর যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে আজ শনিবার (১৬ জুন ২০১৮) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হয়েছে।
জাতীয় ঈদগাহে সকাল সাড়ে আটটার দিকে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অংশ নেন।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। ছবি: হাসান রাজাঈদের নামাজ শেষে দোয়া দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। ছবি: হাসান রাজাচট্টগ্রাম নগরের জমিয়াতুল ফালাহ মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। বড়দের সঙ্গে ছোটরাও আসে ঈদের নামাজে। ছবি: সৌরভ দাশঈদের আনন্দ সবার। ঈদের নামাজ শেষে কোলাকুলি করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুই সদস্য। ছবি: হাসান রাজাসকাল সাড়ে আটটায় হাইকোর্ট-সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দোয়া করেন মুসল্লিরা। ছবি: হাসান রাজানামাজের পর সেই খুশিতে কোলাকুলি করছে দুই শিশু। ঈদের আনন্দ যেন ছোটদেরই বেশি। ঈদগাহ মাঠ, পিয়ারাখালী, ঈশ্বরদী, পাবনা, ১৬ জুন। ছবি: হাসান মাহমুদঈদে শিশুদের আনন্দ অনেক বেশি। ঈদের পর বড়দের কাছ থেকে পাওয়া যায় নানা উপহার। রাজশাহী, ১৬ জুন ২০১৮। ছবি: শহীদুল ইসলামনড়াইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে মাশরাফি। ছবি: কার্ত্তিক দাস