ঈদের জামাতকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মালতীপুর গ্রামে ঈদের জামাতকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। ঈদের জামাতের স্থান নির্ধারণ ও আধিপত্যের দ্বন্দ্বে এ সংঘর্ষ হয় বলে গ্রামবাসী সূত্রে জানা যায়। মুক্তাগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান বদর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘ঈদের দিন এ রকম ঘটনা দুঃখজনক। ঘটনা খতিয়ে দেখা হবে।’