রাজধানীর মহাখালীতে অবস্থিত আয়েশা মেমোরিয়াল হাসপাতালের জরুরি বিভাগ ঈদের বন্ধেও প্রতিদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে। তবে বহির্বিভাগ বন্ধ থাকবে। জরুরি প্রয়োজনে ০৯৬০৬১১১২২২, ০১৮৪১৪৮০০০০ ও ০২৮১৪২৩৭০-৭১ নম্বরে যোগাযোগ করা যাবে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ঈদের ছুটির সময় সড়ক দুর্ঘটনা, মাথায় আঘাত পাওয়া, হার্ট অ্যাটাক, তীব্র শ্বাসকষ্ট, অপারেশন-পরবর্তী জটিলতা, সিজার/ডেলিভারি পরবর্তী অতিরিক্ত রক্তক্ষরণজনিত জটিলতা, কিডনির সমস্যা, অপরিপক্ব শিশুর সর্বাধুনিক ব্যবস্থাপনাসহ সব জটিল ও মুমূর্ষু রোগীর তাৎক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। বিজ্ঞপ্তি।