ঈদ উপলক্ষে ঢাকা-খুলনা রুটে বিশেষ ট্রেন

ট্রেন
প্রতীকী ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-খুলনা রুটে ‘খুলনা স্পেশাল’ নামের অতিরিক্ত একটি ট্রেন চলাচল করবে। ২৯ এপ্রিল থেকে আগামী ১ মে পর্যন্ত ট্রেনটি চলবে।

খুলনা স্পেশালের টিকিট শুধু কাউন্টারেই পাওয়া যাবে।

খুলনা রেলস্টেশনের মাস্টার মানিক চন্দ্র সরকার বলেন, ‘খুলনা স্পেশাল’ ট্রেন চালু হওয়ায় যাত্রীদের ভোগান্তি কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে।

ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে ২৩ এপ্রিল থেকে অগ্রিম টিকিট বিক্রি করছে। এ টিকিট বিক্রি চলে ২৭ এপ্রিল পর্যন্ত। ফিরতি টিকিট পাওয়া যাবে ১ মে।

কাউন্টার থেকে একজন ব্যক্তি সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারছেন। টিকিট কেনার ক্ষেত্রে বাধ্যতামূলক জন্মনিবন্ধন কিংবা জাতীয় পরিচয়পত্র দেখাতে হচ্ছে।

ঈদুল ফিতর উপলক্ষে আন্তনগর এক্সপ্রেস ট্রেনগুলোর সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ঈদ উপলক্ষে কেনা কোনো অগ্রিম টিকিট ফেরত দেওয়া যাবে না।