সংক্ষেপ

ঈদ পুনর্মিলনী

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব বিশ্বম্ভরপুরের (পুসাব) সদস্যদের ঈদ পুনর্মিলনী গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। বেলা দুইটায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। সংগঠনের সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ।