সুনামগঞ্জ পৌর শহরের মুহাম্মদপুর এলাকায় গতকাল বৃহস্পতিবার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী হাকিম এ টি এম মুর্শেদ। এ সময় সুনামগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন খন্দকার, সদর ইউনিয়ন ভূমি কার্যালয়ের সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা নিখিল পুরকায়স্থ, উপসহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা এ কে এম সাব্বির উপস্থিত ছিলেন। এ সময় ওই এলাকার আহমদ আলী খামার এবং আশপাশের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।