উচ্ছেদ অভিযান

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারে দুর্গাপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ের সামনে অবৈধভাবে গড়ে ওঠা অর্ধশতাধিক দোকানপাট উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া বাজারে অবৈধভাবে স্থাপিত একটি অটোরিকশা স্ট্যান্ডও উচ্ছেদ করা হয়। এ সময় সাখাওয়াত হোসেন নামের এক অটোরিকশা চালককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তাঁর বাড়ি সাহাবাজকান্দি গ্রামে। গত বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মোহাম্মদ মফিজুল ইসলাম ওই আদালত পরিচালনা করেন। ইউএনও বলেন, সরকারি জায়গায় অবৈধভাবে দোকানপাট নির্মাণ করায় সেগুলো উচ্ছেদ করা হয়। কয়েক দিন আগে এলাকাবাসী বিষয়টি উপজেলা প্রশাসনকে জানায়।