চট্টগ্রামের আনোয়ারায় ইউরিয়া সার কারখানা (সিইউএফএল) সড়কে উচ্ছেদ অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ওবাইদুর রহমান উচ্ছেদ অভিযান চালান। ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে সড়কটিতে অবৈধ দখলদারেরা বালু ও ইটের ব্যবসা করে আসছিল। তাই এসব উচ্ছেদে অভিযান চালানো হচ্ছে। আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি|