কমলগঞ্জ উপজেলার উছমানগড়কে উপজেলা করার দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে শহরের চৌমোহনা চত্বরে উছমানগড় উপজেলা বাস্তবায়ন কমিটি এ কর্মসূচি পালন করে। ওই কমিটির আহ্বায়ক মো. সিকান্দর আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, এলাকাবাসী ৪০ বছর ধরে কমলগঞ্জ উপজেলার পতনঊষার ও শমশেরনগর, রাজনগর উপজেলার কামারচাক এবং কুলাউড়া উপজেলার হাজীপুর, শরীফপুর ও টিলাগাঁও ইউনিয়নকে নিয়ে প্রস্তাবিত উছমানগড় উপজেলা বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন।